জয়পুরহাটে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের ধানমন্ডি এলাকার পৌর কমিউনিটি সেন্টারে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে- এ সাধারণ সভার আয়োজন করা হয়। জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে- ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র ও জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনির হোসেন ভূঁইয়া। সাধারণ সভায় আগামী দুমাসের মধ্যে নির্বাচনের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
