জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে ১৯তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ,নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায়- জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে ১৩জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
পরে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এতে অন্যান্যের মধ্যে- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সালেকুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার আব্দুল্লাহ আল আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও জেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
