রাজশাহীতে ১১ দলীয় জোটের সমাবেশ আজ
স্টাফ রিপোর্টার
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের আজ শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দুপুর ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের পদক্ষেপের দাবি জানাবেন।
