জয়পুরহাটে নারী হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

জয়পুরহাটে নারী হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত ৩দিনব্যাপি ‘কিউট নারী হ্যান্ডবল লীগ-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জয়পুরহাট হ্যান্ডবল একাডেমী ১৪-০গোলে খঞ্জনপুর স্পোর্টস একাডেমী  দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে- জয়পুরহাট হ্যান্ডবল একাডেমি দল।

খেলা শেষে- অতিরিক্ত জেলা  প্রশাসক নুরুল ইসলাম  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল,কৃতি খেলোয়াড়, রেফারি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন- জেলা প্রশাসনিক মোঃ আল মামুন মিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ জেলাক্রিয়া অফিসার গৌতম কুমার সরকার হোসেন ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন জেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts