জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে- জয়পুরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী আবু তারেক, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার এডিপিইও অফিসার জহুরুল ইসলাম সিভিল সার্জন অফিসের কর্মকর্তা চৈতী রায় সাংবাদিক সাখাওয়াত হোসেন বিপু সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৬থেকে ১৮মে জয়পুরহাট কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী বালক ও বালিকা গ্রুপের এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ টুর্নামেন্টে ইতোপূর্বে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া দল গুলো প্রতি উপজেলার চ্যাম্পিয়ন হওয়া একটি বালক ও একটি বালিকা দল গুলো অংশগ্রহণ করবে।
