নগরীতে সামারি ট্রায়ালে একজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা একব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। গত সোমবার আনুমানিক পৌনে ১০টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম সুফীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চকপাড়া গ্রামের মো. ইসলামের ছেলে সেলিমকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১ (এক) বছর কারাদণ্ড প্রদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আরএমপির এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
