নগরীতে জুয়ার আসর থেকে ৬ জন আটক

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের একটি বিশেষ দল গত রোববার সন্ধ্যায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত ৩ হাজার ৫৭০ টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।রাজশাহী খাবার

নগর পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুরপাড়ে বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। এ সময় জুয়া খেলা অবস্থায় রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বকুল ওরফে কল্কা (৪৭), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে মিঠু (৪২), একই গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. রানা (৩৫), মৃত বারিক শেখের ছেলে মুন্টু শেখ (৫৫), বশড়ী গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে ফরমান (৫৬) এবং রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে শামসুল আলমকে (৪৯) আটক করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট