বাগমারা দলিল লেখক সমিতির কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বাষিক নির্বাচনে মামুনুর রশিদ মামুন সভাপতি ও শহিদুল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ এবং ৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ শহিদুল ইসলাম পলাশ। বিকালে নির্বাচন কমিশনারের প্রধান সিনিয়র দলিল লেখক প্রভাষ চন্দ্র সরকার ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১০৩ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৪৩ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক পদে সজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে ৭৫ ভোট পেয়ে নইমুদ্দিন, ৫৯ ভোট পেয়ে আব্দুর রাজ্জাক, ৫৬ ভোট পেয়ে রেজাউল করিম, ৫৫ ভোট পেয়ে হাফিজুর রহমান, ৫২ ভোট পেয়ে সাইফুল ইসলাম এবং ৫০ ভোট পেয়ে মামুনুর রশিদ কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
