নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ আটক ২
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক কারবারী আটক হয়েছে। গত মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ (গুড়িপাড়া ইনারাতালার পশ্চিম পাশে) গ্রামের মৃত আব্দুল মোমিনের মেয়ে ও এসারুল ইসলামের স্ত্রী সারমিন খাতুন (৩৫) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (বাগানপাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে (বর্তমানে একই থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাসরত) রাজু (৩৮)। নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর সোয়া ২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে সারমিনকে এবং রাত সাড়ে ১২ টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকা থেকে রাজুকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২শ টাকা জব্দ করা করা হয়েছে। এছাড়া রাজুর কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
