চারঘাটে ৩৬০ বোতল মাদকসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য মনোড্রেল ও দুটি মোটরসাইকেলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার সকালে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির হোসেন অনিক চারঘাট মডেল থানার চক মোক্তারপুর গ্রামের মো. সোহরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে থাকা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছে। পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৬টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় সাব্বিরকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রঙের পালসার ও ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং ৩৬০ বোতল মনোড্রেল উদ্ধার করা হয়। এ সময় মো. রবিন, মোহাম্মদ জহিরুল ইসলাম (৩২), টিটন (৩২) ও অজ্ঞাতনামা আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট