বাগমারায় এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ২০২৬সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় বাগমারা উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী -৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পুর্ব শাখার সভাপতি আব্দুর রব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ছাত্রশিবিরের কেন্দ্রী কার্যকারী পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইয়ামেন হোসেন, বাগমারা ছাত্র শিবিরের সভাপতি নাদিম মোস্তফা, সেক্রেটারী সাব্বির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, যাত্রগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম, শিবির নেতা লিটন প্রমুখ। মেকদাদ হোসেসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় ২১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
