পুঠিয়ায় ৪শ’ পিস ইয়াবাসহদুই মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়ার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।রাজশাহী বিভাগীয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।
রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৬টায় সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে লিটন হোসেনের পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে রাখা ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
