নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল  সকাল ১০টায় উপজেলা পরিষদ পুরাতন হলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি তাঁর বক্তব্যে জাতীয় কবির ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট