নগরীর আইল্যান্ডে গাছের পরিচর্যা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়কের আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন। গতকাল সোমবার সকালে নগরী সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কে পরিবেশ কর্মীদের এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ডের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। রাসিক প্রশাসক হঠাৎ কার্যক্রম ঘুরে দেখেন এবং নগরীর সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় যথাযথভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। তিনি নগরীর সড়ক বিভাজক (আইল্যান্ড) ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাছপালার যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট