তানোরে পুলিশের অভিযানে ট্যাপেন্ডাডল ও হেরোইনসহ গ্রেফতার ২জন
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও হেরোইন সহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২ দেড়টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এস আই উৎপল কুমার সরকার, এএসআই মোঃ লভলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাতে তানোর পৌর সদরের কালিগঞ্জ মাসিন্দ পাড়ায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে মৃত নাসির উদ্দীন মন্টুর ছেলে আকাশ আলীকে (২৭) ২৪ পিস ট্যাপেন্ডাডল সহ গ্রেফতার করেন।
এছাড়াও অপর দিকে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাতে থানাধীন একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিবস্থল গ্রামের ইসলাম আলীর ছেলে নয়নকে (২৯) ১ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
