রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ
স্টাফ রিপোর্টার
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল সোমবার সকালে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এরমধ্যে রয়েছে ভিভো ১০ টি, স্যামস্যাং ৯ টি, শাওমি ৮ টি, রিয়েলমি ৯ টি, ইনফিনিক্স ২ টি, আইটেল ২ টি, টেকনো ৩টি, ওপ্পো ০৩ টি ,ওয়ান প্লাস ১টি, নোকিয়া ১ টি, ও হুনোর ২ টি।
উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকরা জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন।
