মসজিদ মিশন একাডেমীতে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

সিরাতুন্নবী (স.) উপলক্ষে মসজিদ মিশন একাডেমী শিরোইল বালিকা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক আকতারী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক,  সাবেক ডিন প্রফেসর ড. সালেহা জেসমিন। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক প্রভাষক ড. মুর্শিদা খাতুন, তালিমুল কুরআন প্রশিক্ষক শিক্ষাবিদ রহিমা খাতুন,  সমাস সেবী নাছিমা আক্তার বেনু। ।  স্বাগত বক্তব্য রাখেন  সহকারী শিক্ষক সুলতানা নাসরিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক ফারহানা আখতার। এদিকে বালক শাখায় অনুরুপ আলোচনা সভায়  অধ্যক্ষ মোহাঃ শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা ড. কাউসার হোসাইন। বক্তারা বলেন, আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে রসুলুল্লাহ (স.) এর আদর্শ বাস্তবায়নে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিহিত রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট