পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগর ও উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বাণীতে তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ পবিত্র দিনে বিশ্বজগতের রহমত ও মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন। মহানবী (সা.)-এর সমগ্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট