জেলা প্রশাসক গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের ফল

স্পোর্টস রিপোর্টার

হাড্ডাহাডি লড়াই আর ভরপুর দর্শকের হাত তালির মধ্য দিয়ে পবা উপজেলা ফুটবল দল জয পেযে গেল সেমিতে। গতকাল মঙ্গলবার (২৫আগস্ট) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত খেলায় পবা  উপজেলা ফুটবল দল ২-১ গোলে  মহানগর ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠেছে। বিজয়ী দলের পক্ষে মাষরাফী খেলার প্রথমার্ধের ৪ মিনিটে ও ৪৬ মিনিটে ২টি গোল করে। বিজিত দলের পক্ষে খেলার শেষ মুহুর্তের নাইজেরিযান ফুটবলার সামসং ৮৬ মিনিটে ১টি গোল পরিশোধ করে।  আজ বিরতী। কাল ২৭ আগস্ট লড়বে দুর্গাপুর উপজেলা ও তানোর উপজেলা ফুটবল দল। দর্শকমুখর খেলা দেখার জন্য রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মহিনুল হাসান, পবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট