জেলা ক্রীড়া সংস্থার বাজেট অনুমোদন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২৫-২৬ অর্থ বছরের আয়-–ব্যয় অনুমোদনসহ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অনুৃমোদন করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা ৮ আগষ্ট শুরু করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাকের সম্মেলন কক্ষে অ্যাডহক কমিটির অনুষ্টিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম। সভায় বাজেট পেশ করেন বাজেট প্রনয়ন কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সদস মোহা: সবুর আলী, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য পুলিশ সুপার প্রতিনিধি, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুসহ কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভার শেষ প্রান্তে জেলা প্রশাসক ও সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন বর্তমান সরকার খেলাধুলাই প্রাধান্য দিয়েছে কাজেই খেলাধুলাই আলোড়ন সৃষ্টি করতে হবে । জেলা প্রশাসক আন্ত : উপজেলা ফুটবল প্রতিযোগিতা জাকজমকপুর্ন হতে হবে । আজ থেকেই এই প্রতিযোগিতার প্রচার প্রচারনা চলমান থাকবে। দেশবাসি জানতে পারে রাজশাহীতে বিশ্বকাপ ফুটবলের আদলে জেলা প্রশাসক আন্ত : উপজেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রক্রিয়া চলমান আছে বলে মত প্রকাশ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি
