নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। গত শুক্রবার বিভিন্ন সময় এ অভিযান চালায় থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নগর টাকা উদ্ধার হয়েছে।

নগর পুলিশ জানায়, নগরীর দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাইমদসহ ১ মাদক কারবারীকে আটক করেছে। গত শুক্রবার বিকেল ৫ টার দিকে নগরীর দামকুড়া থানা পুলিশ মেদবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শ্রী সুজন বিশ্বাসকে (৪৬) আটক করে। এসময় তার হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এসকাফ সিরাপসহ ১ মাদক কারবারীকে আটক করেছে। শুক্রবার পৌনে ৬ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আদুবুড়ি গ্রামে অভিযান চালিয়ে থানার মুরারীপুর গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম শাওনকে (২৫) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মহানগরীর বেলপুকুর থানা পুলিশ মোল্লা জামিরা গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মোস্তফা আলীর ছেলে শান্ত ইসলাম (২৫) এবং দক্ষিণ জমিরা গ্রামের ফরেজুল হকের ছেলে ফরহাদ রেজাকে (২৫) আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি বায়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার বালিয়াডাঙ্গা গ্রামের কালাম আলীর ছেলে রাব্বি ইসলাম ওরফে আশিক (২৫) এবং পিন্টু হোসেনের ছেলে রুহুল আমীনকে (২৪) আটক করা হয়।   এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সোয়া ২ টার দিকে নগরীর মতিহার থানা পুলিশ চরশ্যামপুর মিজানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: হাসান আলীর স্ত্রী ইতি বেগম (৩৮) ও একই থানার ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে রাজন হাসানকে (২৩) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২.০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট