নাচোলে চেয়ারম্যানের এলাকাবাসীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুলের সঞ্চালনায়

মতবিনিময় সভায় ইউনিয়নবাসীর চাওয়া-পাওয়ার বিষয়ে উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রাজবাড়ী কলেজের প্রভাষক হুমায়ুন কবির আজম ও খলিলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, সাবেক সহসাধারণ সম্পাদক শারিফুল ইসলাম, পৌর বিনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আশরাফুল হক, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহান আলী ও জাহাঙ্গীর আলম। এ সময় ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনসাধারণ তাদের চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা মতামত ব্যক্ত করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট