নওহাটায় সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার
পবার নওহাটায় বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য ও সাবেক যুগ্ন সম্পাদক রাজশাহী জেলা যুবদল মোঃ তৈমুর রহমান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের মো: আজিম উদ্দিন সরকার, বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী সম্পাদক ও নওহাটা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ এনামুল হক, বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ জনি হোসেন, কোষাধক্ষ্য মোঃ সাধন আলী, মোঃ ইলিয়াস আহমেদ, সভাপতি নওহাট ডিগ্রী কলেজ ছাত্রদলসহ আরও উপস্থিত ছিলেন বারনই শিল্পীগোষ্টী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দারিদ্র্য সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে পরিচালিত ৭ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বারনই সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ সোহেল রহমান।
