আরডিএর চেয়ারম্যানের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট এর সাথে আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আরডিএ কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনর্বাসিত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, মার্কেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, যানবাহন পার্কিং, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উপস্থাপন করেন। এ সময় চেয়ারম্যান মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে মার্কেটকে আরও আধুনিক, নিরাপদ ও ব্যবসায়াবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, মোঃ মশিউর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ আব্দুল্লাহ আল তারিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মোঃ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ রাহেনুল ইসলাম রনী, নগর পরিকল্পক (ভারপ্রাপ্ত), মোঃ বদরুজ্জামান, এস্টেট অফিসার, মোঃ নাহিদুল ইসলাম, জুনিয়র এস্টেট অফিসার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আলহাজ ফরিদ মাদুদ হাসান, সাধারণ সম্পাদক জনাব ফরহাদ মাদুদ হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
