পবায় দলিল লেখক সমিতির নির্বাচন সভাপতি আইনাল, সম্পাদক লিটন
স্টাফ রিপোর্টার
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। গতকাল শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় চলে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আইনাল হক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল হক লিটন। এবার সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, দাপ্তরিক ও কোষাধ্যক্ষ এবং তিনটি নির্বাহী সদস্য পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে নুরুন নবী, যগ্ম-সম্পাদক পদে আব্দুল আওয়াল, সাংগঠনিক পদে ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক শাহিন আলম, আইন বিষয়ক সম্পাদক জাভেদ ওমর, কোষাধ্যক্ষ পদে আব্দুল আলীম, নির্বাহী সদস্য যথাক্রমে সুরুজ আলী, শাহিনুর রহমান ও মাজদার আলী। নবনির্বাচিত নেতারা সমিতির স্বার্থ সংরক্ষণ, সদস্যদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
