চারঘাটে ফেন্সিডিলসহ আটক ১

রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর একটি দল চারঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান চালায় র‌্যাব। আটক ব্যক্তির নাম রবিন আলী (৪৫)। তিনি চারঘাট মুক্তারপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে চারঘাটের চক মুক্তারপুর গ্রামের ঈদগা ময়দানের পাশে আমবাগানে কতিপয় মাদক কারবারীরা মাদকদ্রব্য কেনাবেচা বরছে। পরে র‌্যাবের ওই দল অভিযান চালিয়ে সেখান থেকে রবিনকে আটক করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সিম উদ্ধার হয়। আটক রবিনকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে আইনে মামলা দেয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট