নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে কাটাখালী, মতিহার ও বোয়ালিয়া থানা এলাকা থেকে ৬ জনকে আটক করেছে। গত শুক্রবার নগরীর থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

নগর পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান চালিয়ে মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল আলীকে (১৯) আটক করে। পরে তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সোয়া ১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের আফাজের মেয়ে এবং নাদের আলীর স্ত্রী রোকসানাকে (৩৮) আটক করে। এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন, ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সন্ধ্যা পৌনে ৮ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার সাহাপুর পশ্চিমপাড়ার হোসেন আলীর স্ত্রী শাহিন (৩৩) ও আবু বক্কারের ছেলে জেনারুল হাসানকে (৪২) আটক করে। পরে তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ১ টার দিকে নগরীর মতিহার থানা পুলিশ চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাসানকে (৩৫) আটক করে।  এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে মহানগরীর মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামে বসবাসরত মৃত আরমান আলীর ছেলে শফিকুল ইসলামকে (৪২) আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট