নগরীতে পৃথক অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এ সময় ৩৫৮টি ইয়াবা, ৬৫০ গ্রাম গাঁজা ও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৫৩০ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। এসব অভিযানে আরও চারজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

নগর পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. এসারুল ইসলামের স্ত্রী শারমিন বেগম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৩১২টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মো. টিয়া আলমের ছেলে অনিক (২৩) পালিয়ে যায়। একই দিন রাত পৌনে ৮টার দিকে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে বিশেষ মাদকবিরোধী টিম। তাঁরা হলেন কেশবপুর দক্ষিণপাড়ার মিনারা খাতুন (৬১), নবাবগঞ্জ ঘোষপাড়ার রাকিবুল হাসান (৪০), কেশবপুরের সামসুজ্জামান আজাদ ওরফে মামুন (৪৫) এবং তাজবীর খান ওরফে দীন ওরফে দ্বীপ (৩০)। এ সময় তাঁদের হেফাজত ও পলাতক সাথী খাতুনের ফেলে যাওয়া স্থান থেকে ৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫ হাজার ৩০ টাকা ও মাদক বিক্রিতে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথী খাতুন (৩৬) পালিয়ে যান। সকাল পৌনে ১১টার দিকে দামকুড়া থানার নতুন মধুপুর বটতলা গ্রামে অভিযান চালিয়ে আক্তার হোসেন ববি (৫০)কে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁর বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গোদাগাড়ীর সুরুজ (৪৩) পালিয়ে যান।  একই দিন রাত সোয়া ৯টার দিকে পবা থানার পুলিশ পারিলা ইউনিয়নের ঘোলহাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সুজন আলীকে (২৯) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ ডাবতলা থেকে সিটিহাট এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে মুশফিকুর রহমান আকাশকে (২৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট