বাগমারাতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জিল্লুর রহমান জয়:

রাজশাহীর বাগমারা উপজেলার চকসেউজবাড়ীতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত চকসেউজবাড়ী একতা ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঝিকরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চকসেউজবাড়ী একতা ক্লাবের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় হায়াতপুর ফুটবল একাদশ বনাম বামনকয়া ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে হায়াতপুর ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ হাসান ও সঞ্চালনায় করেন নিয়ামতুল্লা মিঠুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নতুন প্রভাতের স্পোর্টস রিপোর্টার ও এশিয়া পোস্ট ২৪ ডট কমের (অনলাইন) তথ্য বিষয়াক সম্পাদক জিল্লুর রহমান জয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন একতা ক্লাবের আরিফুল ইসলাম, মিলন হোসেন, দেলোয়ার হোসেন, নাহিদ ইসলাম, রাব্বানি, জিহাদ, সাদিকসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে।

তারা ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট