নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর রাজপাড়া, কাটাখালী এবং পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নগরীর দাসপুকুর এলাকার স্বপনের ছেলে কাজল (২২), চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (স্কুলের মোড়) গ্রামের বুলবুলের ছেলে বর্তমানে কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের শুভ (২১) এবং পবা থানার বড়গাছি গ্রামের রুবেল ইসলামের ছেলে সোহান (২৫)।

নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজপাড়া থানার দাসপুকুর এলাকা থেকে কাজলকে, রাত পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে শুভকে এবং রাত সোয়া ১১ টার দিকে পবা থানার বড়গাছি পাকারমাথা এলাকা থেকে সোহানকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট