নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

স্টাফ রিপোর্টার

 রাজশাহী নগরীর রাজপাড়া, মতিহার থানা এবং মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য। আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আলহাজ একরাম আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০), নওগাঁ জেলার সদর থানার সাগড়কুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দিপু হোসেন (২৩), রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর (সোরাফানের মোড়) গ্রামের আক্কাস আলীর ছেলে দুলাল হোসেন (৪৬) ও রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম (৫৫)।

নগরীর পুলিশ জানায়, রোববার রাত সোয়া ৮টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে রফিকুল ও দিপুকে এবং একই দিন দুপুর পৌনে ২টার দিকে মতিহার থানার ধরমপুর সোরাফান বৌ বাজার এলাকা থেকে দুলালকে আটক করা হয়। এছাড়াও, একই তারিখ দিবাগত রাত সোয়া ১টার দিকে আইডি বাগানপাড়া এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ৩৭৫ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট