নতুন কুঁড়ি

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফল

রাজশাহীতে বালক বালিকাদের নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গতকাল সোমবার(৪মে) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালকদের ক্রিকেট প্রতিযোগিতায় বোয়ালিয়া মডেল থানা ৯৯ রানে হারায় চারঘাট উপজেলাকে। টসে হেরে বোয়ালিয়া মডেল থানা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদিত ৬০ ও রাহাত অপরাজিত ৫৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে তামজিদ ২৪ ও রিয়াদ ২০ রানে ১টি করে উইকেট নেন। জবাবে চারঘাট থানা ব্যাট করতে নেমে ৬.২ ওভাওে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ সানজিদ আলী ১৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে রাজিউন ১৩ রানে ৪টি, সাফিন ৭ রানে ২টি ও সামিম ৫রানে ৩টি উইকেট নেন। দিনের অন্য খেলায় বাঘা উপজেলা ৭ উইকেটে হারায় তানোর উপজেলাকে। টস জয়ী তানোর উপজেলা ব্যাট করতে নেমে নিদ্ধার্রিত ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৭৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাহানুল অপরাজিত ২০ ও তপু অপরাজিত ৩৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে তাইফ ১৮ রানে ১টি উইকেট নেন। জবাবে বাঘা উপজেলা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৭৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ আবু ১৮ ও হাবিব ২৬ রান করে। বিপক্ষ দলের পক্ষে তপু ৯,আপন ৯ ও সুর্য ৩ রানে ১টি করে উইকেট নেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট