নগরীতে স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিভাগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান, ই-ট্র্যাকার ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর হোটেল এক্সের কনভেনশন রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম; বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীণ; রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডা. মো. রফিকুল হাসান; বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান; জেলা তথ্য অফিস, রাজশাহীর পরিচালক (রুটিন দায়িত্ব) রাফেয়ালা নাসরিন; রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন; প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রওশন আখতার এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি অফিসের স্বাস্থ্য ব্যবস্থাপক ও টিকাদান কার্যক্রমের প্রধান ডা. রিয়াদ মাহমুদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গাভি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় রাজশাহী বিভাগের টিকাদান ও স্বাস্থ্য কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ই-ট্র্যাকার ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট