জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে জয়পুরহাটে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ সময় বক্তব্য রাখেন, জেলা,  আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহ্বায়ক মনজুরে মওলা পলাশ,  রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াত, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার মন্ডল সহ প্রমূখ।  জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি এই ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং তাদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট