জয়পুরহাটে হরিজন সম্প্রদায়ের সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে সুগার মিলস লিমিটেডের (চিনিকল) হরিজন (সুইপার) সম্প্রদায়ের সাথে জেলা পরিষদ প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের হরিজন কলোনিতে- হরিজন সম্প্রদায়ের অফিসকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জয়পুরহাট সুগার মিলস হরিজন কলোনির হরিজন সম্প্রদায়ের সভাপতি লিটন হরিজনের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাসুদ রানা প্রধান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ,সুগার মিলস হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক জীবন হরিজন।
প্রধান অতিথি তার বক্তব্যে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সেইসাথে হরিজন সম্প্রদায়ের উন্নয়নকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকার অনুদান প্রদানের ঘোষণা করেন ।পরে এক হরিজন সম্প্রদায়ের একটি পরিবারে মেয়ের বিয়ের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়।
