নিয়ামতপুর তথ্য প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিয়ামতপুর তথ্য প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে তথ্য ও প্রযুক্তি  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিয়ামতপুর সদরে উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। এ সময় দেখা যায়, প্রায়মার্ক ১২ টি বিদ্যালয় মাদ্রাসার ও কলেজ মাদ্রাসা সহ শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করেন।  বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে ক্ষুদ্র পরিসরে হলেও তাদের উদ্ভাবনী চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র চেষ্টাই তারা নিজেকে নিয়োজিত করেছে এই উদ্ভাবন। এই উদ্ভাবনের চিন্তা একদিন ফুলে ফলে সুশোভিতো হয়ে মহিরুহে পরিণত হতে পারে। এই সময়ে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে জল প্রপাতের ফলে বিদ্যুৎ সৃষ্টি করে বর্তমানে বিদ্যুতের সংকট কাটাতে সাহায্য করবে এমন একটি প্রকল্প তারা দেখাবার চেষ্টা করেছে। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ মুরশিদা খাতুন বলেন, এমন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই এই ধরনের মেলা এটি আমরা একটু বেশি গুরুত্ব দেব এবং এমন এমন প্রতি বছরই সরকারের সহায়তায় উপজেলা প্রশাসন আয়োজন করে থাকে এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা কাজে লাগিয়ে উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্ভাবন করতে সক্ষম হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *