জয়পুরহাটে কিউট নারী হ্যান্ডবল লীগ শুরু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সোমবার থেকে জেলা স্টেডিয়ামে ‘কিউট নারী হ্যান্ডবল লীগ-২০২৬’ শুরু হয়েছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে- এক রেলি বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে – নারী হ্যান্ডবল লীগের উদ্বোধন করেন- প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব হোসেন টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবুসহ অন্যান্যরা। উদ্বোধনী খেলায়- জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় দল হ্যান্ডবল দলকে ৬-১ গোলে পরাজিত করেছে কেটি স্পোর্টিং ক্লাব হ্যান্ডবল দল।
দ্বিতীয় খেলায়- জয়পুরহাট কাবাডি একাডেমী নারী হ্যান্ডবল দল ৮-০গোলে পাথুরিয়া উচ্চ বিদ্যালয় নারী কাবাডি হ্যান্ডবল দল পরাজিত করেছে। তৃতীয় খেলায়- জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় নারী হ্যান্ডবল দল ও উত্তর জয়পুর উচ্চ বিদ্যালয় নারী হ্যান্ডবল দলের খেলা১-১ গোলে ড্র হয়েছে। উল্লেখ্য, এবারের এ কিউট নারী হ্যান্ডবল লীগে ৪টি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৯এপ্রিল বুধবার বিকেলে এ নারী হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
