মোহনপুরে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও অধিক দামে কীটনাশক বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগ ও মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় ধুরইল বাজারে মেসার্স ভাই বোন ট্রেডার্সে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।ঞরসব ্ ঈধষবহফধৎং অভিযানে মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট