ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর নগরীর ৩নং ওয়ার্ড বহরমপুর সিটি বাইপাস মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও যুবদলের বর্তমান সদস্য মোঃ হাশেম শেখ । দোয়ার মাহফিলের ৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাম সরকার। বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানার বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, শাহমখদুম থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আলাল উদ্দিন আলাল, মহানগর যুবদলের সাবেক সদস্য এস এম খায়রুল বাশার, থানা যুবদলের সদস্য মোঃ রতন, ছাত্রদলের সিনিয়ার ভাইস চেয়ারম্যান মো: খোকন। আরও উপস্থিত ছিলেন, যুবদলের নেতৃবৃন্দ হিরা, রায়হান, রয়েল, মাসুদ, শহীদ, আব্দুল্লাহ ,কাজল, সোহেল, খোকন, মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন আকসানগর মসজিদের ইমাম হাফেজ মনসুর রহমান ।
