নাফিসা ডাক্তার হতে চায়
মোসাঃ নাফিসা তাবাসসুম ২০২৫ সালের ৫ম শ্রেণী বৃত্তি পরীক্ষায় পবার হাট রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। তার পিতা সোহেল রানা শিক্ষক এবং মাতা মোসাঃ কামরুন্নাহার গৃহিণী। নাফিসা আরো ভালো করে পড়াশুনা করে ডাক্তার হয়ে দেশের গরীব দুঃখী মানুষের সেবা করতে চায়। সে সবার দোয়া প্রার্থনা করেছে।
