তানোরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা (ঋঐ) এফ এইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন)এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো: মাসুদ রানা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা অফিসার শাহিদুল ইসলাম,এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব সহ এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে সবুজ বাংলার প্রকৃতি,নদী-নালা,কৃষকের গ্রাম বাংলার মেঠো পথে ও জীবনচিত্র।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকেই দেওয়া হয় আকর্ষণীয় উপহার।
