জিআর চাল পেল ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবার

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ কেজি করে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জিআর চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে মুরারীপুর পবায় সংস্থার নিজস্ব কার্যালয়ে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি ঢাকার মহাসচিব মো: আইউব আলী হাওলাদার ।

সভাপতি তার বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ৫০০ কেজি চাল ও দেড় লক্ষ টাকা অনুদান দেওয়ায় পবা-মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। সঞ্চালনায় ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পদক মোসা: জরিনা খাতুন ।

আরো উপস্থিত ছিলেন, সংস্থা সহসভাপতি মো: শহিদুল ইসলাম,কোষাধক্ষ মোসা: সাবানা খাতুন, সাংগঠনিক সম্পদক মো: মিঠুন,প্রচার সম্পদক মোসা: আনোয়ারা খাতুন,কার্যনির্বাহী সদস্য মোসা: শস্পা খাতুন তাহেরা, মো: গোলাম রসুল,মো: তআকাবর আলমসহ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট