পত্নীতলায় মাদক মামলায় নারী গ্রেপ্তার 

পত্নীতলা প্রতিনিধি

পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য সংশ্লিষ্ট অপরাধে জড়িত এক মহিলাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত উপজেলার পাইকড় গামের রাইহানের  স্ত্রী সুফিয়া (৪০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদণ্ড  দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠায়। সুফিয়ার বিরুদ্ধে পূর্বেও দুটি  মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট