জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ শুরু
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে- পৌর এলাকার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায়-বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন- জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পরিচালক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন কৃষক দলের সদস্য সচিব মনজুর মওলা পলাশ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, আব্দুল হাশেম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম, কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
