বড়াইগ্রামে মাদক বিরোধী সমাবেশ
বড়াইগ্রাম প্রতিনিধি
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষার লক্ষে নাটোরে বড়াইগ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে মাদক বিরোধী যুব সমাজের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আঃ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমানসহ শিক্ষক সাংবাদিক ছাত্র যুবসমাজ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা মাদক বিরুদ্ধে সবাই এক সঙ্গে এগিয়ে এসে প্রতিরোধ করার আহব্বান জানান।
