জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে ৫৬লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ পদ্মাপুর ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা।তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার বিকালে প্রেস  বিজ্ঞপ্তি এবং সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ান-২০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গোপন সূত্র পাওয়া খবরের ভিত্তিতে রোববার রাতে (গতরাতে)জয়পুরহাট ব্যাটালিয়ান – ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক-উর-রহমান ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের  একটি টহল দলের অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালিত হয়।  এ অভিযান চলাকালে কুরিয়ারের গোডাউনে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ নিষিদ্ধ পদ্মাপুর ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সিরাপ ও জর্দার সিজার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ ও জর্দা জয়পুরহাট-২০ বিজিবি’র সিজার স্টোরে জমা করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে এসব অবৈধ সামগ্রী প্রকাশ্যে জনসমক্ষে ধ্বংস করা হবে’ বলে জানান জয়পুরহাট-২০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট