জয়পুরহাটে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় নানা কর্মসূচিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে- ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার সায়মা শারমিন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত বিভিন্ন কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।
