জয়পুরহাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায়- অন্যান্যের মধ্যে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম,গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজিউর রহমান রাজু ও উপজেলা কো-অর্ডিনেটর শাহিন আক্তার উপস্থিত ছিলেন।
