জয়পুরহাটে সেমিনার অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি বলেছেন, ‘জনগণের উন্নয়নে সবার আগে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদে বিদেশ গমন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে সরকার।’ শনিবার দুপুরে- জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত- জেলার অনগ্রসর জনগোষ্ঠীর ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত জাপান’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে- জেলা প্রশাসন ও জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল হাছানাত হুমায়ূন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব)-আশরাফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- পুলিশ সুপার মিনা মাহমুদা,জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
