বাঘায় ভিজিএফ’র  চাল বিতরণ শুরু

বাঘা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মনিগ্রাম ইউনিয়নে চা’ল বিতরণ কার্যক্রম শুরু  করেণ উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। ইউনিয়নটিতে সুবিধাভুগি পরিবারের সংখ্যা ১৪৮২ পরিবার। উপস্থিত ছিলেন, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার। ট্যাগ অফিসার  মাহামুদুল রহমান কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।

 প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বাঘা পৌরসভায় ৪ হাজার ৬২৫,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮৫, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৫, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবারকে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল পাবে। প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান,মঙ্গলবার থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার  জানান,সকলের সহযোগিতায় সুষ্ঠ সুন্দর পরিবেশে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট